গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ স্ট্যান্ডার্ট ব্যাংক লি. রহনপুর শাখা কর্তৃক শনিবার রহনপুর গোলামাঠে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ব্যাংকের শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি উপজেলা পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান দোলেয়ার হোসেন বুলবুল, রহনপুর পৌর প্যানেল মেয়র জাহিদ হাসান মুক্তা প্রমূখ। মোট ২৫০টি কম্বল শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।




