ads

মঙ্গলবার , ১১ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কার স্বার্থে দেশীয় টিকার ট্রায়াল হচ্ছে না : জি এম কাদের

খবর টি পড়েছেন : ২১৮
কার স্বার্থে দেশীয় টিকার ট্রায়াল হচ্ছে না : জি এম কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কার স্বার্থে দেশে তৈরি করোনার টিকা বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) শুরু হচ্ছে না তা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। সোমবার বিবৃতিতে তিনি বলেন, করোনা প্রতিরোধে বিদেশি টিকা আমদানির পাশাপাশি দেশে তৈরি টিকার সফলতার জন্য সরকারিভাবে সহায়তা দিতে হবে।

Shamol Bangla Ads

বিরোধীদলীয় উপনেতা আরও বলেন, গত জানুয়ারিতে গ্লোব বায়োটেক ইথিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) অনুমতি চেয়ে আবেদন করেছে। তবে অজ্ঞাত কারণে এখনও অনুমতি মেলেনি। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেক উদ্ভাবিত বঙ্গভ্যাক্সকে তালিকাভুক্ত করেছে। গত ২৮ ডিসেম্বর ট্রায়ালের জন্য বঙ্গভ্যাক্স উৎপাদনের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে বিএমআরসির অনুমতি না পাওয়ায় সফলতার মুখ দেখছে না দেশে তৈরি টিকা।
গবেষকদের বরাতে জি এম কাদের বলেন, প্রাণীর ওপর বঙ্গভ্যাক্স এক ডোজ প্রয়োগেই কার্যকর অ্যান্টিবডি পাওয়া গেছে। ক্লিনিক্যাল ট্রায়ালেও অনুরূপ ফলের আশা রয়েছে। বঙ্গভ্যাক্স সিন্থেটিক্যালি তৈরি হওয়ায় তা নিরাপদ ও শতভাগ হালাল। বঙ্গভ্যাক্স ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও টিকা রপ্তানি সম্ভব।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশসহ ৪ দেশের ফ্লাইট প্রবেশে কুয়েতের নিষেধাজ্ঞা পরবর্তী সংবাদ ‘কোয়াড’ নিয়ে বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে সিদ্ধান্ত…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads