ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের হত দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে বনগাঁও একতা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়। গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান মন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা খন্দকার মোঃ খুররম। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খন্দকার খুররম গৌরীপুর ইউনিয়নের হত দরিদ্র পরিবারের মধ্যে ৩ হাজার কম্বল বিতরণ করেন।




