তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় নির্মাণাধীন একটি ভবনের মালিকের নিকট দাবিকৃত চাঁদা পা পেয়ে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার সদর উপজেলায় পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

১৯ জানুয়ারী রবিবার দুপুর ১২ টায় সাংবাদিক সম্মেলন করে হাজী ফজলুল করিম ফটিক বলেন, আমার ভবন নির্মাণ করতে সন্ত্রাসীরা ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা পরিশোধের অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে ও তার পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দেয়। নির্মাণাধীন ভবনের কাজ চলাকালে সন্ত্রাসী উৎপল, উজ্জলসহ কয়েক জন এসে আমার স্ত্রী সুলতানা (৫২), নির্মাণ শ্রমিক রফিক খাঁন (৬৫) গুরুতর আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নির্মাণাধীন শ্রমিক রফিক খাঁন গুরুতর আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।




