ads

বুধবার , ২৮ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ৫৯১
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৯ তম শাহাদাত বার্ষিকী আজ ২৮ অক্টোবর। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানিদের একটি ব্যাংকারে গ্রেনেড হামলা চালিয়ে ফেরার পথে পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন তিনি।

Shamol Bangla Ads

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ধলাই সীমান্ত ফাঁড়ির বিজিবির (তৎকালীন বিডিআর) পক্ষে স্থানীয়ভাবে একটি নাম ফলক স্বরুপ স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয় বিজিবির সীমান্ত ফাঁড়ির সামনে। ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান ধলাই সীমান্ত এলাকায় বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করে ধলাই সীমান্তে ধলাই চা বাগানের জমি অধিগ্রহণ করে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দিয়েছিলেন।
ওই সময় স্থানীয় সাংবাদিকদের লিখিত আবেদনে ও এলাকাবাসীর দাবিতে তৎকালীন সরকার ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা গ্রাম থেকে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের মরদেহ বাংলাদেশে এনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে ফিরেছেন রাষ্ট্রপতি পরবর্তী সংবাদ শিগগিরই ভারতে পর্যটন ভিসা চালু: হাইকমিশনার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads