ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে এক রাতে গরু ট্রাক হোন্ডা সহ ৪ বাড়ীতে চুরি : ১১ লাখ টাকার মাল লুট

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৪ ৭:১৪ অপরাহ্ণ
আদমদীঘিতে এক রাতে গরু ট্রাক হোন্ডা সহ ৪ বাড়ীতে চুরি : ১১ লাখ টাকার মাল লুট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :  বগুড়ার আদমদীঘির পৃথক গ্রামে  শনিবার  রাতে গরু. ট্রাক, মোটর সাইকেল ও একটি বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ৪টি বাড়ী থেকে প্রায় ১১ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় পৃথক পৃথক ভাবে অভিযোগ করা হয়েছে বলে পুলিশ জানান। এদিকে চুরি প্রবনতা বৃদ্ধি পাওয়াই গ্রামবাসিরা আতংকিত হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানাযায়,  শনিবার দিবাগত রাতে আদমদীঘির মুরইল কুমারপাড়া গ্রামের সাইদুর রহমানের গোয়াল ঘরের দরজার বালা কেটে চোরেরা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ২ টি গরু চুরি, একই রাতে মুরইল বাজারে রাখা জাকেরুল ইসলামের ৬ লাখ টাকা মূল্যের বগুড়া-ড-১১-০৭৭৩ নম্বরের একটি মিনি ট্রাক চুরি. উজ্জলতা গ্রামের দুলাল তালুকদারের ১ লাখ টাকা মূল্যে একটি টিভিএস মোটর সাইকেল চুরি ও বাহাদুরপুর গ্রামের স্কুল শিক্ষক রিয়াজ উদ্দীনের বাড়ীর গ্রীলের জানালা কেটে চোরেরা ঘরে প্রবেশ করে নগদ ৫ হাজার টাকা ও ৬ ভরি ওজনের সোনার গহনা সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

Need Ads
error: কপি হবে না!