ads

শুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফখরুলের মুক্তির জন্য বুদ্ধিজীবী নামিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ৩২৫
ফখরুলের মুক্তির জন্য বুদ্ধিজীবী নামিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির জন্য দলটি বুদ্ধিজীবী নামিয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৷ তিনি তাঁদের বিবৃতিজীবী উল্লেখ করে বিবৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলে মনে করেন কাদের। শুক্রবার রাজধানীর শ্যামলী সিনেমা হলের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব দাবি করেন ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেদিন মধ্যরাতে উত্তরার বাসা থেকে পুলিশ উঠিয়ে নিয়ে যায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পরদিন তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২৯ ডিসেম্বর প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর; ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ ৬০ বিশিষ্ট নাগরিক ফখরুলের মুক্তি চেয়ে বিবৃতি প্রদান করেন।

বিএনপি বুদ্ধিজীবী নামিয়েছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুলের মুক্তি চায়, ভালো। ফখরুল তাদের বন্ধু। তাদের শুভাকাঙ্ক্ষী। তিনি অসুস্থ আমরা জানি না।’ ওবায়দুল কাদের বলেন, ‘এই বুদ্ধিজীবীরা এই বিশিষ্টজনেরা এই বাংলায় যখন ১৫ আগস্টে জাতির পিতার গোটা পরিবারকে হত্যা করা হয়েছে, এই ঘাতকদের বিরুদ্ধে কি আপনারা বিবৃতি দিয়েছিলেন? ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনাদের মুখের ভাষা কোথায় ছিল? কোথায় ছিল প্রতিবাদ, আমি জানতে চাই। জাতীয় চার নেতাকে জেলখানায় নৃশংসভাবে হত্যা করা হলো, কোথায় ছিল আপনাদের প্রতিবাদ?’

Shamol Bangla Ads

জঙ্গিবাদ রুখতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের রুখতে হবে। হাওয়া ভবনের লুটেরাদের রুখতে হবে। তারা (বিএনপি) বলে, রাষ্ট্র মেরামত করবে। বিএনপি এই রাষ্ট্রকে ধ্বংস করেছে। এই রাষ্ট্রের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে তারা। এই রাষ্ট্রের অর্থ পাচার করেছে বিএনপি। পাঁচ বছরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি ৷ তারা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে, তারা রাষ্ট্র মেরামত করতে পারে না। ধ্বংস করতে পারে।’
বিএনপি জীবনেও মেগা প্রকল্প করতে পারবে না দাবি করে কাদের বলেন, ‘বিষোদ্‌গার লিপ সার্ভিস ছাড়া আপনাদের কী আছে? নির্বাচনের জন্য বাংলার মানুষ আর ভোট দেবে না।’ সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক আছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো ধরনের সহিংসতায় জড়াব না। তবে আঘাত করা হলে সমুচিত জবাব দেওয়া হবে।’

শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহসভাপতি সাদেক খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোটার ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগ কেন অবৈধ নয়… পরবর্তী সংবাদ সারা দেশে বই উৎসব আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads