ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তালায় প্রগতিশীল রাজনীতিক শিশির মজুমদারের স্বরণ সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৮, ২০১৪ ৩:১৭ অপরাহ্ণ
তালায় প্রগতিশীল রাজনীতিক শিশির মজুমদারের স্বরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। অসম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে শ্রমজীবি মানুষের মুক্তি সংগ্রামের যে লড়াই আমরা করেছি এবং তার শিক্ষা আমরা যে মানুষের কাছ থেকে শিখেছি তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত শিশির মজুদার। গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের একজন মহান শিক্ষক ছিলেন বড়দা শিশির মজুমদার। আগামিদিনে সমৃদ্ধ তালা গড়ে তুলতে আমরা তার নির্দেশিত পথ অবলম্বন করার দীপ্ত শপথ আজ এই স্মরণ সভা থেকে গ্রহণ করছি।
১৬ জানুয়ারী বিকাল ৪ টায় তালা ডাকবাংলো চত্ত¡রে প্রগতিশীল রাজনীতির শিক্ষাগুরু প্রয়াত শিশির মজুমদারের ১৭তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। তালা উপজেলা ওযার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেনের পরিচালনায় সভায় শিশির মজুমদারের স্মৃতি চারণ করে আরও বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সরকারি কলেজ’র অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যাপক রেজাউল করিম, খলিলনগর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা প্রণব ঘোষ বাবলু, বিশিষ্ট সমাজ সেবক মীর মহাসীন হোসেন, জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল কালাম, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল¬র রহমান, আ’লীগনেতা পিএম গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, ওয়ার্কার্স পার্টি নেতা আয়ুব আলী সানা ও  বিপ্লব কান্তি মন্ডল প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!