ads

রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না: রিজভী

খবর টি পড়েছেন : ৪৯৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না। এমন ঘটনা প্রকাশ্যে না ঘটায় কারও নাম নেয়া হচ্ছে না। তবে এটা বের করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এমনকি পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে যদি রাষ্ট্র জড়িত থাকে, তাহলে তার পরিণামও ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ১৩ জুলাই রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংবাদ সম্মেলনে তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল স্বাভাবিক আচরণ করতে পারছে না। তারা তাদের পরিণতির কথা চিন্তা করে না, কি হতে পারে। দলের নামে যারা সন্ত্রাস করবে, চাঁদাবাজি, দখলবাজি করবে, তাদের প্রতি দল একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে যাচ্ছে। তারপরও যারা বিএনপিকে দায় চাপানোর চেষ্টা করছে, তারা কীসের দায় চাপাবে—এমন প্রশ্ন রাখেন তিনি। তিনি আরও বলেন, অনেক ঘটনার সঙ্গে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে কোনো রাজনৈতিক শক্তি সন্ত্রাসের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছাতে চায়। যার প্রমাণ এই ককটেল বিস্ফোরণ। এটা শেখ হাসিনার কালচার। বিএনপি অফিসে কারা বোমা মেরেছে—এটা সরকার বা গোয়েন্দা বাহিনী জানে না?

রিজভী বলেন, বাংলাদেশকে কোনো দেশের তাবেদার বানানো যাবে না। শেখ হাসিনা গত ১৬ বছরে পারেননি, আর এখন ককটেল ফাটিয়ে ভয় দেখানোর কথা ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে। এই নীতি হলে পরিণতি ভালো হবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ পরবর্তী সংবাদ তরুণ প্রজন্ম নির্বাচনী ভাগ-বাঁটোয়ারায় বিশ্বাস করে না: নাহিদ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads