শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : বিশেষ অভিযানে শেরপুরের শ্রীবরদীতে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে উপজেলার গিলাগাছা বাজারে জুয়ার আসর থেকে ৭ জন এবং সীমান্তবর্তী কর্ণঝোড়া বাজার এলাকা থেকে পাথু (৩০) নামে এক বনদস্যুকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাথু একজন তালিকাভুক্ত দাগী আসামী। তার বিরুদ্ধে ৭টি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে ওই মামলাগুলোতেই গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অন্য ৭ জনকে বঙ্গীয় জুয়া আইনে চালান দেয়া হয়েছে।




