ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার সহযোগী মিসেস ভিক্টোরিয়া আলভাবদো বলেছেন, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ড কোন শান্তির পথ নয়। সন্ত্রাসী কর্মকান্ড শান্তি বিনষ্ট করে। আমেরিকান সরকার মনে করে, সহিংসতা গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করে। তিনি ১৭ জানুয়ারী শুক্রবার সকালে দুর্বৃত্তদের দেয়া অগ্নিকান্ডে বিধ্বস্ত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বাকাকুড়া খৃষ্টান আদিবাসী পলীর গীর্জা পরিদর্শনকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে ওই কথা বলেন। মিসেস ভিক্টোরিয়া গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত সীমান্ত উপজেলা ঝিনাইগাতীর স্থানীয় অধিবাসীরা শান্তিপ্রিয় হওয়ায় আমেরিকান সরকারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান।

ওই সময় তার সাথে ছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞ লুবাইন চৌধুরী মাসুম, সহকারী পুলিশ সুপার সার্কেল মো. শাহ জাহান মিয়া, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ তালুকদার, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকসী প্রমূখ।




