ads

সোমবার , ১৫ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুগল ম্যাপের নতুন ফিচারে যেসব সুবিধা থাকছে

খবর টি পড়েছেন : ২২৭
গুগল ম্যাপের নতুন ফিচারে যেসব সুবিধা থাকছে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গুগল ম্যাপ এবার আরো আকর্ষণীয় করা হয়েছে। ব্য়বহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে গুগল। যেখানে ম্যাপে নেই এমন কোনো রাস্তা অঙ্কন করে এর নামকরণও করতে পারবেন ব্যবহারকারীরা।

Shamol Bangla Ads

শুধু তাই নয়, রাস্তার ভুল নাম সংশোধন, ভুল রাস্তা ম্যাপ থেকে মুছে দেয়া বা রাস্তার স্থান পরিবর্তন করার মতো একাধিক সুবিধা আছে নতুন এই ফিচারে।

Shamol Bangla Ads

গুগলের একটি ব্লগ পোস্ট অনুযায়ী, নতুন এই ফিচার ‘ড্রয়িং’ অপশন হিসেবে থাকবে যা একেবারে মাইক্রোসফ্ট পেইন্টের লাইন টুলের মতো। সংস্থা জানিয়েছে, আগামী মাসেই কমপক্ষে ৮০টি দেশে এই ফিচার চলে আসবে ।

ম্যাপে রাস্তা যোগ করতে হলে ব্যবহারকারীদের একটি পিন ড্রপ করে সেই রাস্তা বরাবর পিন ড্র্যাগ করে সংশ্লিষ্ট নাম দিয়ে সাবমিট করতে হবে। মানুষের সুবিধার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে গুগল।

তবে এক্ষেত্রে গুগলের বেশকিছু গাইডলাইনস্ মেনে চলতে হবে ব্যবহারকারীদের । আদৌ সঠিক রাস্তা যোগ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে গুগল। ইচ্ছাকৃত হয়রানির জন্য রাস্তা সংযোগ হলেও কড়া ব্যবস্থা নেয়া হবে।

সর্বোপরি রাস্তা সংযোগ করার পর তা ৭ দিন ধরে রিভিউ করবে গুগল। পাশাপাশি, ‘ফটো আপডেটস্’ নামে আরও একটি নতুন ফিচার আনতে চলেছে গুগল। এই ফিচারে যেকোন স্থানের ফটো অ্যাড করে তার বিষয়ে ছোট করে রিভিউও লেখা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘মুজিব ১০০’ অ্যাপ উদ্বোধন পরবর্তী সংবাদ গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads