আমতলী প্রতিনিধি : আমতলী উপজেলার কুকুয়া কৃষি ব্যাংক অফিসার আবদুস ছত্তার মৃধা মঙ্গলবার ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহে— রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী এক ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বুধবার উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের নিজ বাড়ীতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।




