ads

বুধবার , ৯ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে জার্মানি

খবর টি পড়েছেন : ২০০
ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে জার্মানি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

1_71235_0শ্যামলবাংলা স্পোর্টস : হরিজোন্তে মিনেইরো স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ২০তম আসরের প্রথম সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল জার্মানি। সেইসাথে ব্রাজিলের হেক্সা স্বপ্নের সমাধি ঘটে গেল। ব্রাজিলিয়ানরা এতদিন কেঁদেছে নেইমারের জন্য। এখন কাঁদছে নিজেদের মাটিতে স্বপ্নের সমাধির জন্য। ব্রাজিল দলে ছিলেন না এ সময়ের আলোচিত তারকা ফুটবলার নেইমার। তার সাথে ছিলেন না অধিনায়ক থিয়াগো সিলভাও।
শিরোপা প্রত্যাশী স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে খেলার শুরুতেই একের পর এক গোল করে জার্মানি। মাত্র ২৯ মিনিটের মাথায় ৫টি গোল পায় জার্মানি। খেলার ১১ মিনিটে থমাস মুলার, ২৩ মিনিটে ক্লোসা, ২৪ ও ২৬ মিনিটে ক্রস এবং ২৯ মিনিটে খিদিরা গোল করেন। ম্যাচের ৭৮ ও ৬৯ মিনিটে আন্দ্রে সোর্লের গোলে ব্যবধানটা ৭-০ করলো জার্মানি। খেলার শেষ দিকে ব্রাজিলের অস্কারের গোলে ব্যবধান ৭-১ হয়।
ব্রাজিলের জালে যখন একের পর এক বল স্পর্শ করছে, তখন ব্রাজিলিয়ানদের হৃদয় যেন ভেঙ্গে যাচ্ছে। হৃদয়ের ভেতর থেকে যে কান্না বেরিয়ে আসছে ব্রাজিলিয়ানদের, সেই কান্নার রঙ হলুদ। হেক্সা স্বপ্ন দেখা ২০ কোটি ব্রাজিলিয়ানের হৃদয়ে মাতম। পুরো দেশটাই এখন কাঁদছে।
8_71235২০০২ সালে জাপানের ইয়োকোহামায় জার্মানিকে হারিয়ে পঞ্চম ট্রফি জিতেছিল ব্রাজিল। ফাইনালে জোড়া গোল করে জার্মানির স্বপ্ন চুরমার করেছিলেন রোনালদো। বিশ্বকাপে এটাই ছিল ব্রাজিল-জামার্নির প্রথম দেখা। আজ দ্বিতীয়বার দেখা হওয়ার পর কঠিন প্রতিশোধ নিল জার্মানি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতের সঙ্গে সমুদ্রসীমা মামলার রায় : বাংলাদেশ পেল… পরবর্তী সংবাদ ভরা মওসুমে সাগরে ইলিশ নেই : জেলে পরিবারের…