ads

শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৭ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৃশ্যমান হলো পদ্মা সেতু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০১৭ ১১:৪৭ পূর্বাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : শরীয়তপু‌রের জা‌জিরা প‌য়ে‌ন্টে পদ্মা বহুমুখী সেতুর প্রথম স্প্যান বসা‌নো হয়েছে। আর ওই স্প্যান বসানোর মধ্য দিয়েই দৃশ্যমান হয়েছে দক্ষিণাঞ্চ‌লের ২১ জেলার মানু‌ষের স্বপ্নের পদ্মা সেতু‌। ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টার দিকে ওই স্প্যান বসানো হয়।
সেতু প্রকল্প সূত্রে জানা যায়, চলতি বছরের আগস্ট পর্যন্ত পদ্মা সেতুর মোট ৪৬.৫ শতাংশ কাজ সম্পন্ন হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুতে ৪২টি পিলার থাকবে। এর মধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিলারের কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ায় এ দুটি পিলারের উপর স্প্যান বসানো হলো।
পদ্মা সেতুর স্প্যান গত বুধবার (২৭ সেপ্টেম্বর) মাওয়া থেকে জাজিরা এসে পৌঁছায়। স্প্যানটি এমনভাবে তৈরি করা হয়েছে যার নিচের অংশ দিয়ে ট্রেন এবং উপরের অংশ দিয়ে সড়ক পথের যানবাহন চলাচল করবে। আর এর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের জল্পনা কল্পনার অবসান ঘটবে।
সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু ২০১৮ সালের শেষ নাগাদ জনসাধারণের জন্য খুলের দেয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দেশের সবচেয়ে বড় এ প্রকল্পের নির্মাণ কাজ ২০১৫ সালের ১২ ডিসেম্বর উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২য় আরডিপিপি অনুযায়ী এর নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, গত আগস্ট মাস পর্যন্ত এই সেতুর ৪৬.৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সেতুর জাজিরা পয়েন্টের ৩৭ ও ৩৮নং পিলারের কাজ সম্পন্ন হওয়ায় আজ সকাল ৯টার দিকে প্রথম স্প্যান বসানাে হয়। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল করবে এমনটাই প্রত্যাশা করছেন এ প্রকল্প পরিচালক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads