বিশেষ সংবাদদাতা : সাংবাদিক গোপাল চন্দ্র সরকারকে সভাপতি ও আদিবাসী নেতা প্রাঞ্জল কুমার দ্রং কে সাধারন সম্পাদক করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

‘ধর্ম যার যার-রাষ্ট্র সবার’ এ শ্লোগানকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান ও নির্বাচনোত্তর মতবিনিময় সভা গত সোমবার বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
শিক্ষানুরাগী রাধা বিনোদ দে’র সভাপতিত্বে সভা শেষে কণ্ঠ ভোটে ৫১ সদস্য বিশিষ্ট হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।
উলেখ্য, সাংবাদিক গোপাল চন্দ্র সরকার দৈনিক সংবাদ এর নালিতাবাড়ী প্রতিনিধি ও প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। অপরদিকে প্রাঞ্জল কুমার দ্রং ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন নালিতাবাড়ীর ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।




