ads

রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যক্তি করদাতাদের অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

সারাদেশের সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে কয়েকটি বিশেষ শ্রেণির করদাতাদের জন্য পেপার রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। ৩ আগস্ট রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

Shamol Bangla Ads

জাতীয় রাজস্ব বোর্ডের আদেশে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে অনলাইনের পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

সোমবার থেকে করবর্ষ ২০২৫-২৬ এর রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হবে। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কেউ যদি অনলাইনে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তবে তারা ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট যৌক্তিকতা ব্যাখ্যা করে আবেদন করলে অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, গত বছর নির্দিষ্ট কিছু করদাতা শ্রেণির জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর ১৭ লাখের বেশি করদাতা সাড়া দিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন।

এনবিআর জানিয়েছে, করদাতারা ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে।

এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করা হবে।

Need Ads
error: কপি হবে না!