মৌলভীবাজার প্রতিনিধি: সদ্য ঘোষিত বেতন-ভাতা ও স্কেল বৈষম্যের প্রতিবাদে ও প্রধান শিক্ষকদের বেতন স্কেল থেকে সহকরী শিক্ষকদের বেতন স্কেল একধাপ নিচে নির্ধারণ ও সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের বিধান বন্ধ রেখে শতভাগ বিভাগীয় পদোন্নতি চালু করা সহ ৭ দফা দাবীতে
মানববন্ধন পালন করেছে মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক ফোরাম।
২৭ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক ফোরামের আহবায়ক মকবুল হোসেন, সদস্য সচিব কবির তালুকদার, এনামুল কবির, মো: শহিদুর রহমান, নজরুল ইসলাম, মাছরুর আহমদ, এবাদুল হক, মহসিন খান, শিব্বির আহমদ, আলী হোসেন, তাসনিম চৌধুরী, বিপ্লব দাস, হাদী হোসেন প্রমুখ।
বক্তারা ৯ মার্চ সরকার ঘোষিত বেতন স্কেলে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্যের অবসানসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরো বলেন, অবিলম্বে ২০০৬ সালের ২৯শে আগষ্টের পূর্বের ন্যায় প্রধান শিক্ষকদের একধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ ও পদোন্নতিজনিত জটিলতা নিরসন করে অবিলম্বে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকদের পদ পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।




