কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : টিকাদান ক্যাম্পেইন’১৪ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সমন্বয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ.রকিব সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন মেডিকেল কর্মকর্তা কাজী নাজমুল হাসান। উপজেলার ৮৪হাজার শিশুকে আগামী ২৫জানুয়ারী থেকে ১৩ফেব্রুয়ারী পর্যন্ত এমআর টিকা প্রদাণ করা হবে বলে সভা সূত্রে জানা গেছে।




