ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বুধবার সভায় বিওএর কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছে।

Shamol Bangla Ads

আইএসপিআর জানায়, সভার মূল কার্যক্রম শুরুর আগে গত ৭ ডিসেম্বর থেকে ২২ এপ্রিল পর্যন্ত পরলোকগত ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও ক্রীড়া পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সভাপতি বিওএর সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য সকল ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেনাপ্রধান খেলাধুলার উন্নয়ন ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির জন্য ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুন মাসে শুরুর পরিকল্পনা করা হয়েছে।

Shamol Bangla Ads

এই সভায় তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস ও ১৪তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ ও দশম বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মপাশাপাশি এই সভায় গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত বিওএর কার্যনির্বাহী কমিটির ০৩/২০২৪ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

Need Ads
error: কপি হবে না!