বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে বাবুগঞ্জ উপজেলা বিএনপির ডাকা বুধবার ও বৃহস্পতিবার হরতালের প্রথম দিনে সকালে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রকিবুল হাসান খান রাকিবের নেতৃত্বে রাকুদিয়া আবুল কালাম ডিগ্রি কলেজ সড়কে বিক্ষোভ মিছিল বের করে।মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্যে রাখেন ছাত্রদল নেতা আমিনূল ইসলাম বুলবুল,মিলন খান,আক্তার হোসেন,জিয়া উদ্দিন,রাজিব,আল-আমিন,রবিন প্রমূখ। এদিকে সকাল ১১টায় ছাত্রদল নেতা আজিজুল হকের নেতৃত্বে টায় জ্বালিয়ে বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কের বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করে।মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্যে রাখেন আকিব হোসেন ইমরান,নুরু জোমাদ্দার,ছাব্বির হোসেন,শাহাদৎ,কায়ুম হোসেন প্রমূখ।




