ads

সোমবার , ১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘অপারেশন সুন্দরবন’ প্রেক্ষাগৃহে আসছে ২৩ সেপ্টেম্বর

খবর টি পড়েছেন : ২৬৮
‘অপারেশন সুন্দরবন’ প্রেক্ষাগৃহে আসছে ২৩ সেপ্টেম্বর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কক্সবাজারে সাগরতীরের উন্মুক্ত মঞ্চে শুক্রবার (২৯ জুলাই) রাতে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ট্রেলার উন্মোচন করেছেন পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ। ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. বেনজির আহমেদ বলেন, অপারেশন সুন্দরবন হবে বাংলা চলচ্চিত্রের একটি ল্যান্ডমার্ক। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৩ সেপ্টেম্বর।

Shamol Bangla Ads

উন্মোচন অনুষ্ঠানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সিনেমার পরিচালক দীপংকর দীপন, অভিনেতা সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজসহ কলাকুশলীরা বক্তব্য রাখেন এবং হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে দস্যুমুক্ত সুন্দরবন অর্জনে র‌্যাবের সাফল্যগাঁথার রোমাঞ্চকর উপাখ্যান নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে র‌্যাবের সর্বাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা দর্শকদের নতুন স্বাদ দেবে।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ সামান্থায় মুগ্ধ বিজয় পরবর্তী সংবাদ নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স পেলেন সালমান