ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দোয়ারায় প্রিসাইডিং অফিসারের উপর যুবলীগের হামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ২:০২ অপরাহ্ণ

Rangamati  Footage-23.05.13 004জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : জাল ভোট প্রদানে বাঁধা দেয়ার জের ধরে দোয়ারাবাজারে কৃষিব্যাংক ম্যানজার ও বাংলাবাজার ইউনিয়নের পালকাপন ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার লোকমান হোসেনের উপর হামলা করেছে যুবলীগকর্মীরা। গতকাল সোমবার সকালে কৃষি ব্যাংক বাংলাবাজার শাখা কার্যালয়ে অনধিকার প্রবেশ করে এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা। খবর পেয়ে ব্যাংকের পুলিশ ও যৌথবাহিনীর সদস্যসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। স্থানীয় জানান, দশম জাতীয় সংসদ নির্বাচন চলাকালে পালকাপন ভোট কেন্দ্রে আ’লীগ নেতা ডা. মাহবুব অবৈধ ভোট দেয়ার চেষ্টা করলে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার লোকমান হোসেন এতে বাঁধা দেন। এ ঘটনার জের ধরে সোমবার সকালে কৃষি ব্যাংকে হামলা চালিয়ে তাকে শারীরিক লাঞ্ছিত করে আ.লীগ নেতা ডা. মাহবুব, যুবলীগ নেতা ফজলুর রহমান ও তোফায়েল আহমদ। এ সময় ব্যাংকে আসা লোকজন তাকে রক্ষা করেন। খবর পেয়ে দোয়ারা থানার পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা পৌছানোর আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকে ব্যাংক ও বাজার এলাকায় পুলিশ ও যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা লোকমান হোসেন জানান, সংঘবদ্ধভাবে ৪-৫জন লোক অনধিকার ব্যাংক প্রবেশ করে তার উপর হামলা চালায়। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার্স ইনচার্জ আশেক সোজা মামুন জানান, রোববার ভোট কেন্দ্রে কথা কাটাকাটির জের ধরে ব্যাংক কর্মকর্তার উপর হামলার ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ব্যাংকে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!