ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়া জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ৬:১৪ অপরাহ্ণ

Joypasha-school-pic-student Counchil-kমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বিদ্যালয়ে ৩১৭জন ভোটারের মধ্যে ২৮২ জন ছাত্র-ছাত্রী উক্ত কাউন্সিলে ৩য় থেকে ৫ম শ্রেণীর ক্ষুদে ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিতরা হলেন, ৫ম শ্রেনীর মাহফুজা সুলতানা বিউটি ২৪৩ভোট পেয়ে প্রথম, সাইমুন ইসলাম শিমু ২৪০ ভোট পেয়ে দ্বিতীয় ও সাজ্জাদ হোসেন সজীব ২১৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
অপরদিকে চতুর্থ শ্রেনীতে আয়েশা জান্নাত মীম ২৩৩ ভোট পেয়ে প্রথম ও আল শাহরিয়ার রাফি ২১৩ ভোট পেয়ে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেনীতে সাদিয়া জান্নাত চৈত্রী ২৩২ ভোট পেয়ে প্রথম ও সিরাজুল ইসলাম মাহদী ২২৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
উক্ত স্টুডেন্ট কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ৫ম শ্রেনীর ছাত্রী সুমেনা আক্তার, প্রিজাইডিং অফিসার ৫ম শ্রেনীর ছাত্র মুহিবুর রহমান ও রবিউল আলম এবং পোলিং অফিসার আতিকুর রহমান, মৌমিতা মালাকার, আরমান পারভেজ বখ্শ ও রাফিসা আক্তার দিনা।
নির্বাচন কমিশনার সুমেনা আক্তার ও প্রধান শিক্ষক শেলী বেগম নির্বাচনের সকল কাজ যৌথ স্বাক্ষরে স্টুডেন্ট কাউন্সিলে নির্বাচন সম্পন্ন করেন। সার্বিক ভাবে সন্বনয়কারী ও সহায়তা করেন শিক্ষিক্ষা ছবিরানী নাহা, মমতাজ সুলতানা, শামছুর নাহার, মনিকা পাল, কাবেরী পাল, স্নিগ্ধা ভট্টাচার্য্য ।
কুলাউড়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার টিটু কুমার দে জানান শান্তিপূর্নভাবে ১৮২ টি প্রাইমারী স্কুলে সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত স্টুডেন্ট কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলায় সরকারী ১৮২ টি প্রাইমারী স্কুলে স্টুডেন্ট কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিতরা পরবর্তীতে ১ম থেকে ৫ম শ্রেণীর ২ জন করে শিক্ষার্থীকে কমিটিতে যোগ করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবেন। এ কমিটির একজন সভাপতি এবং একজন সাধারণ সম্পাদক বাদে অন্য ১৫ জন সাধারণ সদস্য থাকবেন। ওই কমিটি ১ বছর বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা, দুপুরের খাবার, স্বাস্থ্য শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন পালন করবেন।

Need Ads
error: কপি হবে না!