চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় প্রধান নির্বাচন কমিশনার কাজী আব্দুর রকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। একই সাথে নিজ জেলা চুয়াডাঙ্গাতে তাকে অবাঞ্চিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হরতাল ও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতৃবৃন্দ এই ঘোষনা দেন। ৭ জানুয়ারী বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কস্থ বিএনপির কার্যালয় থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বিএনপির নেতাকর্মিরা। মিছিলটি শহরের শহীদ হাসান চত্বরে পৌঁছালে মিছিলকারীরা সিইসির কুশপুত্তলিকা দাহ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান নির্বাচন কমিশনার কাজী আব্দুর রকিব আহমেদকে নিজ জেলা চুয়াডাঙ্গাতে অবাঞ্চিত ঘোষনা করা হয়।

এ সময় সেখানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সহ-সভাপতি এম জেনারেল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, দপ্তর সম্পাদক আসম আব্দুর রউফ, সদর উপজেলা বিএনপির সভাপতি শামীম রেজা ডালিমসহ আরো অনেকে।
বক্তারা অবিলম্বে প্রহসনের নির্বাচন বাতিল করে প্রধান নির্বাচন কমিশনারের প্রদত্যাগ দাবি করেন।




