ads

রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার হজে যেতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন : সংসদে ধর্ম প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৯১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনা পরিস্থিতির উন্নতির মধ্যে এ বছর হজযাত্রীর সংখ্য বেড়ে গত বছরের দ্বিগুণ হচ্ছে। ৮ জানুয়ারি রবিবার জাতীয় সংসদে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, চলতি বছর বাংলাদেশের সম্ভাব্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

Shamol Bangla Ads

এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উপস্থাপন করা হয়।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পায়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে অন্যান্য দেশের মতো ২০২২ সালে বাংলাদেশকে সীমিত পরিসরে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর কোটা দেওয়া হয়েছিল।

Shamol Bangla Ads

তিনি জানান, ২০২৩ সালে হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সার্বিক বিবেচনায় ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত হজযাত্রীর কোটা ১৪৮ ভাগ বেড়েছে, যা বর্তমান সরকারের সাফল্যের একটি বড় মাইলফলক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রাজিলকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের অনুরোধ প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ গণমাধ্যমকর্মী বিল পরীক্ষা করতে আরও ৯০ দিন সময়…