ads

শুক্রবার , ১৫ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনগরের কুখ্যাত ডাকাতের লাশ ফেঞ্চুগঞ্জে উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৫, ২০১৩ ৪:১৫ অপরাহ্ণ

las-uddarমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুখ্যাত হেলাল ডাকাত(৪৫)এর লাশ সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। ১৫ নভেম্বর শুক্রবার বিকেল ৩ টার দিকে মনিপুর চা-বাগানের নির্জনস্থান থেকে মাটি কুড়ে তার লাশ উদ্বার করা হয়।
জানা যায়, রাজনগর উপজেলার পূর্বখাস এলাকার রহমত আলীর ছেলে কুখ্যাত হেলাল ডাকাত বাড়ী থেকে নিখোঁজের ৪ দিন পর  গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে ফেঞ্চুগঞ্জের মনিপুর চা-বাগানের ২৬ নং সেকসনের চলাচলকারীর রাস্তার মধ্যেখানে মাটি চাপা দেয়া তার লাশ গর্ত করে  উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে রাজনগর থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ১১ নভেম্বর থেকে হেলাল ডাকাত নিখোঁজ থাকা অবস্থায় তার পরিবারের সদস্যরা রাজনগর থানায় একটি জিডি করেছিল । নিখোঁজের ৪দিন পর পুলিশ শুক্রবার বিকেল ৩ টার দিকে মনিপুর চা-বাগানের নির্জনস্থান থেকে মাটি কুড়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!