ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরা সদর উপজেলার গদাঘাটা ভোট কেন্দ্রে আগুন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৪, ২০১৪ ৫:২৫ অপরাহ্ণ

Fireসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার জামায়াত অধ্যুষিত আগদাঁড়ি ইউনিয়নের গদাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে ওই ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দেয় কয়েক জন দুর্বৃত্ত। আগুন দেয়ার খবর জানার পর এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে ওই ভোট কেন্দ্রের দরজা-জ্বানালাসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
সাতক্ষীরা জেলা রিটানিং অফিসার , জেলা প্রশাসক নাজমুর আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। কারা ভোট কেন্দ্রটিতে আগুন দিয়েছে তা খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। যারা এ ঘটনার সাথে জড়ীত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
error: কপি হবে না!