জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ির পিংনা বাজারে অগ্নিকান্ডে ২টি পাট গুদামে ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ১হাজার মণ পাট ভস্মিভূত হয়। ২৬ জানুয়ারী রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পিংনা ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিংনা বাজারের দু’টি গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।




