ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্পিকারের হস্তক্ষেপ চাইল বিএনপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২, ২০১৪ ১:৩৯ অপরাহ্ণ

khaleda zia_শ্যামলবাংলা ডেস্ক : খালেদা জিয়ার অবরুদ্ধ অবস্থার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দিয়েছে বিএনপির সংসদীয় দলের একটি প্রতিনিধি দল। ২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের নেতৃত্বে বিএনপি সাংসদদের একটি প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে দেখা করে ওই স্মারকলিপি দেয়।
পরে এক সাংবাদিক সম্মেলনে ফারুক বলেন, খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার স্বার্থে ২৯ ডিসেম্বর বিএনপি কার্যালয়ের সামনে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিলেন। ওই কর্মসূচিকে ঘিরে সরকারি দল যে অবস্থার সৃষ্টি করেছে আপনারা তা জানেন।
তিনি বলেন, আমাদের চেয়ারপারসনকে কয়েকদিন ধরে তার বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার বাসভবন ঘিরে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে। বাসার সামনে রাখা হয়েছে বালুভর্তি ট্রাক। তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। উনি কি গৃহবন্দি, উনি কি গ্রেফতার, সংসদ কি আছে, উনি কি পদত্যাগ করেছেন, তা জনগণ জানতে চায়। এসব বিষয়ে স্পিকারকে অবহিত করতেই তার কাছে বিএনপির সংসদীয় দলের পক্ষ হতে স্মারকলিপি পেশ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!