ads

বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে বিজয় এক্সপ্রেস ট্রেনের দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ৬৯৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনটিকে জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত চালুর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে জামালপুর রেলস্টেশনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা ১১টায় জামালপুর নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

Shamol Bangla Ads

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা মো. আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, সহসভাপতি অধ্যাপক কায়েদুজ্জামান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রমেন বণিক, জামালপুর পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি এনামুল হক রতন, নাট্যনীড়ের সাধারণ সম্পাদক সাগর মুখার্জী, উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান অপু, সম্প্রীতি বাংলাদেশের সাধারণ সম্পাদক তুষার মল্লিক, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, বাংলাদেশ বেতারের সাংবাদিক ফজলে এলাহী মাকাম, ই-প্রেসক্লাবের সভাপতি খুরশেদ আলম, সচেতন নাগরিক সমাজের সভাপতি মুক্তাদির সেলিম প্রমুখ।

সম্মিলিত সামাজিক আন্দোলন ও নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, আমাদের দাবি একটাই জামালপুর রেলস্টেশন থেকেই আন্ত:নগর বিজয় ট্রেন চালু করতে হবে। আমরা দীর্ঘ একযুগ ধরে আন্দোলন করে আসছি। সরকার প্রতিশ্রæতিও দিয়েছেন। দুই দফা পিছিয়ে বিজয় ট্রেনটি ১২ নভেম্বর থেকে জামালপুর থেকে চলাচলের সরকারি সিদ্ধান্ত ছিল।

Shamol Bangla Ads

ময়মনসিংহের একটি সার্থান্বেষী মহল বিজয় ট্রেনের স্টার্টিং স্টেশন যাতে জামালপুর না হয়, এর জন্য বিরোধিতার কারণে ট্রেনটি জামালপুরে আসছে না। যতক্ষণ পর্যন্ত বিজয় ট্রেন জামালপুর পর্যন্ত চালু না হবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশের বক্তারা জরুরি ভিত্তিতে জামালপুরবাসীর দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল : ইসি সচিব পরবর্তী সংবাদ টিআরপি সেবা দেবে সরকারি প্রতিষ্ঠান বিএসসিএল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads