ads

মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ফিরেছেন ৪৮ হাজার ১০৮ হাজি

খবর টি পড়েছেন : ৬০৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হজপালন শেষে সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪৮ হাজার ১০৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার ৭৯৫ জন রয়েছেন। ২৪ জুন মঙ্গলবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে ওই তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে ওই তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, এখন পর্যন্ত ১২৪টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২০ হাজার ২০০ জন, সৌদি এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে ২০ হাজার ১৬০ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৪১ জন হাজি দেশে ফিরেছেন।

Shamol Bangla Ads

এদিকে চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ৩৮ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও নারী ১১ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় একজন ও আরাফায় ১ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকার ভোটার হলেন জোবাইদা রহমান পরবর্তী সংবাদ সেন্ট মার্টিন নিয়ে মাস্টারপ্ল্যানের চিন্তা-ভাবনা চলছে: পরিবেশ উপদেষ্টা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads