ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় দফায় শৈত্য প্রবাহ ৫ শিশুর মৃত্যু : শীত বস্ত্র বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০১৪ ৫:৩৪ অপরাহ্ণ

Thakurgaon Set bostro betoron pc 1ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় দফায়  শুরু হয়েছে শৈত্য প্রবাহ। বৃহস্পতিবার  ভোর থেকেই কুয়াশা আর হিমেল হওয়া বইছে। হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৪৮ ঘন্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৫ শিশু মারা গেছে । এদের মধ্যে মঙ্গলবার  ও বুধবার রাতে সদর আধুনিক হাসপাতালে মারা যায় ৪ শিশু । তাদের বয়স তিন থেকে ২৮দিনের মধ্যে। গত ২৪ ঘন্টায় হাসপাতালের শিশু ওয়ার্ডে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্ট  শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ১৮০ শিশু। রোগীর স্বনদের অভিযোগ,হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ পাওয়া যাচ্ছেনা। সিভিল সার্জন ডা: আফজাল হোসেন তরফদার ৫ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

এদিকে :  সুইড বাংলাদেশ পরিচালিত ঠাকুরগাঁও বুদ্ধি প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।  বৃহস্পতিবার উপজেলা পরিষদের সহায়তায় সংগ্রহকৃত ৩০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার। এ সময় উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশ ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক মামুন উর রশিদ,প্রতিষ্ঠাতা সম্পাদক আনজুমান আরা বন্যা,প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক নবীন হাসান প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!