নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে আদিবাসীদের কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ৫ও ৬ সেপ্টেম্বর নন্দীগ্রাম উপজেলার হাটলাল পদ্মপাড়ায় ও ইসবপুর গ্রামে আদিবাসী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়। আদিবাসী সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের নর-নারীদের উপস্থিতিতে কারাম উৎসবটি মিলন মেলায় পরিণত হয়। আদিবাসী নর-নারীদের নাচে গানে উৎসবটি আরো মুখরীত হয়ে উঠে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং নন্দীগ্রাম ইউপি চেয়ারম্যান প্রভাষক আ.বারী বারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি কানাই চন্দ্র উরাও, কোষাধ্যক্ষ হরেন চন্দ্র উরাও, আদিবাসী নেতা ষষ্টি চন্দ্র উরাও, কার্তিক চন্দ্র উরাও, উজ্বল চন্দ্র উরাও, মণি উরাও, চন্ডি উরাও, বিপ্লব উরাও, বাদল উরাও, সঞ্জিত উরাও, আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শিপন রবিদাস ও কোষাধ্যক্ষ লিটন রবিদাস প্রমুখ। জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি কানাই চন্দ্র উরাও বলেন, আমরা আদিবাসীরা প্রতি বছর আমাদের ধর্মীয় প্রধান উৎসব কারাম উৎসবের আয়োজন করি। আগামী দিনেও আরো ব্যাপক উৎসবমুখর পরিবেশে কারাম উৎসবের আয়োজন করা হবে।









