ইসলামপুর(জামারপুর) প্রতিনিধিঃ “আরথীর ঢালা, তসবী আর মালা লাগিবে না কোন কাজে। মানুষ করিবে মানুষের সেবা, আর সকলই বাজে।” ইসলামপুর উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সরকারের বিনামূল্যের বই বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ প্রতিপাদ্যটি ব্যক্ত করেন।
বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপি ইসলামপুর উপজেলার সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়, নেকজাহান পাইলট মডেল হাইস্কুল, জে.জে.কে.এম. গালস্ হাইস্কুল ও ইসলামপুর উ”” বিদ্যালয়সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলে ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্ববোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ বারী মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও পলবান্ধা ইউপি চেয়ারম্যান মজিবর জোদ্দার প্রমূখ। এছাড়াও ইসলামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।




