ads

বুধবার , ২ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রংপুর-৪ আসনে আখতার হোসেনকে এনসিপির প্রার্থী ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। ওই আসনে এনসিপির সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে দলের সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়। ১ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ওই ঘোষণা দেন।

Shamol Bangla Ads

নাহিদ ইসলাম বলেন, আখতার হোসেনের নেতৃত্বে কাউনিয়া ও পীরগাছা উন্নয়নের মূল স্রোতে যুক্ত হবে।

অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ওই সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী সামান্থা শারমিন, তাসনিম জারা প্রমুখ।

Shamol Bangla Ads

পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

Need Ads
error: কপি হবে না!