ads

বুধবার , ১ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-২ আসনে আ’লীগের হেভিওয়েট প্রার্থী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ আনলেন বিদ্রোহী প্রার্থী বদিউজ্জামান বাদশা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১, ২০১৪ ৮:৩৫ অপরাহ্ণ

badshapicজাহাঙ্গীর আলম তালুকদার, (নালিতাবাড়ী) শেরপুর : এবার দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও অন্তবর্তীকালীন সরকারের কৃষি, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর লোকজন কালোটাকা ছড়িয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন একমাত্র প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী, কৃষক লীগের প্রেসিডিয়াম সদস্য, উপজেলা চেয়ারম্যান ফোরামের মহাসচিব ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। একইসাথে তিনি অভিযোগ করেন, ভোটারদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং ছড়ানো হচ্ছে ‘ভোট দিলেও মতিয়া পাশ, না দিলেও মতিয়া পাশ’। এজন্য তিনি ভোটের মাঠে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের কড়া নজরদারি ও সহায়তা কামনা করেন। তিনি ১ জানুয়ারী বুধবার সন্ধ্যায় নালিতাবাড়ী শহরের উত্তর বাজার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন ওইসব অভিযোগ করেন।
ওই সাংবাদিক সম্মেলনে তিনি নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে উল্লেখ করে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তার বিজয় অবশ্যম্ভাবী। এসময় তিনি নকলা উপজেলার ২২ টি ও নালিতাবাড়ী উপজেলার ৬ টি কেন্দ্রসহ ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে ওইসব কেন্দ্রে প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী মতিয়া চৌধুরীর পক্ষে কেন্দ্র দখল করে নৌকা প্রতিকে সীল মেরে নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার নীলনকশা করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
তিনি অভিযোগ করে বলেন, ইতোমধ্যে এলজিইডির একটি ঠিকাদারী কাজে নিকো করে ৩০ লাখ টাকা দলীয় নেতাকর্মীদের নির্বাচনী খরচের জন্য দেওয়া হয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুর রহমান, মতিয়া চৌধুরীর পক্ষে দলীয় কর্মীর মতো কাজ করছেন। নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে তার পক্ষ থেকে ভাগিয়ে নেওয়ার জন্য উপঢৌকন হিসেবে পূর্ত মন্ত্রণালয়ের একটি প্লট দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে ধরেন। এছাড়া তার পক্ষ থেকে নির্বাচন কমিশনে ৭টি অভিযোগ দেওয়া হলেও কেবলমাত্র নকলা থানার ওসিকে বদলী করা ছাড়া আর কোন অভিযোগের সুরাহা করা না হওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি তার শংকার কথা তুলে ধরেন।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে সাবেক এমপি মিজানুর রহমান, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, মফিজ উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক সরকার গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মোক্তারুজ্জামান, আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!