ads

রবিবার , ২৩ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্যামসাং এনেছে সেলফি ক্যামেরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৩, ২০১৪ ১:৫৭ অপরাহ্ণ

Samsung+শ্যামলবাংলা ডেস্ক : সেলফিপ্রেমীদের জন্য ভালভাবে ছবি তোলার সুযোগ করে দিতে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং এবার বাজারে নিয়ে এসেছে নতুন ক্যামেরা এনএক্স মিনি। ভালোমানের সেলফি তুলতে যা যা প্রয়োজন তার সবই আছে ওই ক্যামেরাটিতে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এনএক্স মিনি এতটাই পাতলা যে, স্যামসাংকে এটির জন্য ভিন্ন প্রক্রিয়ার লেন্স সিস্টেম তৈরি করতে হয়েছে।
মাত্র ০.৮৯ ইঞ্চি পুরুত্বের এ ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে ফিক্সড লেন্স। এছাড়াও ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো সম্ভব হবে এর এলসিডি স্ক্রিন। ফলে নিজের ছবি তোলার সময়ই স্ক্রিনে দেখতে পারবেন ব্যবহারকারী। এছাড়াও ক্যামেরাটির এক ইঞ্চি সেন্সর ২০.৫ মেগাপপিক্সেলের ছবি তুলতে এবং ১০৮০পি ফরম্যাটে ভিডিও ধারণ করতে সক্ষম বলেও প্রতিবেদনে জানানো হয়। সেলফি তোলার পর তা শেয়ার করার জন্য প্রয়োজনীয় টুলসও থাকছে এনএক্স মিনিতে। ৯ মিলিমিটার লেন্সসহ এনএক্স মিনির দাম পড়বে ৪শ ৪৯ ডলার এবং ৯-২৭ মিলিমিটার লেন্সসহ ক্যামেরাটির দাম পড়বে ৫শ ৪৯ ডলার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!