ads

শনিবার , ১৯ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীছড়িতে জেএসএস’র আস্তানায় ইউপডিএফ’র হামলায় নিহত ১

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৯, ২০১৪ ৯:০৬ অপরাহ্ণ
লক্ষ্মীছড়িতে জেএসএস’র আস্তানায় ইউপডিএফ’র হামলায় নিহত ১

মো: আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জেএসএস’র আস্তানায় ঢুকে ইউপিডিএফ’র সন্ত্রাসীরা কিরন চাকমা (৪৫) নামে এক ব্যবসায় কে গুলি হত্যা এবং স্কুল ছাত্রী কল্পরানী চাকমা গুলিবিদ্ধ হয়েছে। আশংকাজনক অবস্থায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৯ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা সদরে জুর্গাছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, ৩০/৪০ জনের সস্বস্ত্র সস্ত্রাসী গ্রুপ জেএসএস অধ্যুষিত এলাকায় ঢুকে পড়ে। ইউপিডিএফ’র সন্ত্রাসীরা পেছন থেকে ব্রাশ ফায়ার করে। এতে পথচারী ব্যবসায়ী জয় চাকমা ঘটনাস্থলেই নিহত হয়। জেএসএস’র গ্রুপটি থানা এবং বাঙ্গালি এলাকা গুচ্ছগ্রামের দিকে ছুটলে ইউপিডিএফ’র সন্ত্রসাীরাও থানার সামনের ব্রিজ পাড় হয়ে সদরে ঢুকে পড়ে এলোপাতারি গুলি চালায়। থানা মসজিদ, থানার বাউন্ডারি ওয়ালে অসংখ্য গুলির চিহ্ন দেখা গেছে। রাস্তা ঘাটে দোকান পাটে বহু মানুষ চলাচল অবস্থায় থাকলেও সৌভাগ্যক্রমে কারো গায়ে গুলি লাগে নি। পুলিশের ফ্যামিলি কোয়াটার গুচ্ছ গ্রামের কয়েকটি বাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়েছে। কয়েকজন সন্ত্রাসী অস্ত্র ফেলে পালিয়ে যায়। এসময় অস্ত্র সহ জেএসএস’র মঙ্গল ত্রিপুরা(৩৭) জনতার হাতে আটক হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার পর দ্রুত সেনাবাহিনী ও পুলিশ টহল বাড়ানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী এল.জি, ৫ রাউন্ড তাজা গুলি এবং ৩৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে খাগড়াছড়ি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। লক্ষ্মীছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আই বাহার জানান, মামলার প্রক্রিয়া চলছে। নিহতের পক্ষে কেউ বাদী হলে তদন্ত করে আইনী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!