কেশবপুর (যশোর) প্রতিনিধি, কেশবপুর উপজেলা থেকে জেএসসি পরীক্ষায় ৪৫টি বিদ্যালয়ের ৩২৩ জন শিক্ষার্থী এবং জেডিসি পরীক্ষায় ১৩ টি মাদ্রাসার ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের সর্বাধিক ৮৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শতভাগ পাশ করে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। ওই প্রতিষ্ঠানের ১৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৯ এ পেয়েছে। ৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ২য় স্থানে রয়েছে কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়। এ বিদ্যালয়ের পাশের হার ৯৫ শতাংশ। এবারের জেএসসি পরীক্ষায় উপজেলার ৬৯টি বিদ্যালয়ের ২ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নেয়। উপজেলার ২৪ টি বিদ্যালয়ের কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। জেডিসি পরীক্ষায় ৫২ টি মাদ্রাসার ১ হাজার ৩১ জন শিক্ষার্থী অংশ নেয়। কেশবপুর আলিয়া মাদ্রাসার সর্বাধিক ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জেএসসি পরীক্ষায় ২৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউট ৩য়, ১৬ জন করে জিপিএ-৫ পেয়ে ভান্ডারখোলা ও সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয় ৪র্থ, ১১ জন করে জিপিএ-৫ পেয়ে মঙ্গলকোট আদর্শ বালিকা ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয় ৫ম, ৯ জন করে জিপিএ-৫ পেয়ে টিটাবাজিতপুর বালিকা ও ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় ৬ষ্ঠ ও নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ জন জিপিএ-৫ পেয়ে ৭ম স্থানে রয়েছে। এ ছাড়া মাঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ৭, গড়ভাঙ্গা বালিকা ৬, সাতবাড়িয়া ৬, কাটাখালি ৬, মূলগ্রাম ৫, পাচারই টিএস ৭, সাতবাড়িয়া বালিকা ৪, আটন্ডা ৩, কালিয়ারই ২, নতুন মূলগ্রাম ২, বিদ্যানন্দকাটি ১, মূলগ্রাম বালিকা ১, মনোহর নগর ৩, পাঁজিয়া আদর্শ বালিকা ২, কানাইডাঙ্গা ২, সাতাইশকাটি ২, গড়ভাঙ্গা ৩, বড়েঙ্গা ৩, বায়সা ২, গৌরীঘোনা ১, পাথরা ৩, বরণডালি ৩, ভালুকঘর ৩, চিংড়া ৩, বাঁশবাড়িয়া ৩, বুড়িহাটি ৫, পরচক্রা টিবিএইচ ২, বাউশলা বালিকা ১, শিকারপুর ১, প্রতাপপুর ১, তেঘরী ১, শ্রীপুর ১, গোবিন্দপুর ১, বগা আরএন ১ ও সাগরদাঁড়ি সনেট বালিকা বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।




