ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৫, ২০১৩ ৮:৫৭ অপরাহ্ণ

christmasgশ্যামলবাংলা ডেস্ক : উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। এদিন যিশুখ্রিস্ট মাতা মেরির গর্ভে জন্মগ্রহণ করেন বলে  বিশ্বজুড়ে নানা আয়োজনে বড়দিন উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ডিসেম্বর মাস শুরু হলেই এ সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবের সাড়া পড়ে যায়। এ উপলক্ষে গির্জা ও বড় বড় হোটেল নতুন সাজে সেজেছে। নগরের খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বড়দিনের শুভেচ্ছা জানাতে হবে, তাই নগরের কার্ডের দোকানগুলোয় ভিড় ছিল চোখে পড়ার মতো।
এদিকে বড়দিনের জন্য কেকের ফরমায়েশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে খ্যাতনামা বেকারি ও কেকের দোকানগুলো। বাসাবাড়ি আর গির্জাগুলোকে রঙিন বাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে। পাঁচতারকা হোটেলগুলো প্রস্তুতি নিয়ে রেখেছিল দিন কয়েক আগেই। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, রূপসী বাংলা হোটেল, র‌্যাডিসন ওয়াটার গার্ডেন, দ্য ওয়েস্টিন হোটেলসহ আরও কয়েকটি হোটেল সাজানো হয় নবসাজে। হোটেলগুলোতে সবাইকে স্বাগত জানাতে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ক্রিসমাস ট্রি। হোটেলগুলোতে আয়োজন করা হয় খাবার-দাবার, আনন্দ আয়োজন আর ফ্যাশন শোর।
শিশুদের হাতে উপহার তুলে দিতে হাজির হন সান্তাক্লজ। হোটেলগুলোর পাশাপাশি খ্রিস্টান ধর্মাবলম্বীদের পদচারণায় মুখর থাকে ঢাকার গির্জাগুলো। বড়দিন উপলক্ষে সারাদিন ধরে গির্জাগুলোতে চলে বিভিন্ন অনুষ্ঠান ও প্রার্থনা।
বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণীতে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!