ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সোনামুখি গ্রামে পাট কাটাকে কেন্দ্র করে ২৬ জুলাই রবিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।
জানা যায়, কুদ্দুস খন্দকার (৫০) ও ইসকান্দার খন্দকার (৬০) দীর্ঘ যাবত আর এস, এস এ, ও বি এস পর্চা মুলে একটি জমি ভোগ করে আসিতেছে।এবার তারা সে জমিতে পাটও বুনিয়েছে। কিন্ত তাদেরই গোষ্টির জলিল খন্দকার (৬৫) ও মজিদ খন্দকার (৫৭) ওই জমি দাবি করে বিরোধ সৃষ্টি করে আসছিল। ঘটনার দিন রবিবার সকালে জলিল ও মজিদ খন্দকারের প্রায় পঁচিশ জন লোক ঢাল,কাতরা,টেটা,রামদা ইত্যাদি নিয়ে ওই জমির পাট কাটতে যায়। খবর পেয়ে কুদ্দুস খন্দকার,ইসকান্দার ও সিরাজ খন্দকার ,জলিল খন্দকারকে পাট কাটতে বারণ করলে তাদের মারপিট করে। ওই সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাঠি চার্জ করে পরিস্থিতি শান্ত করে। আহতদের মধ্যে কুদ্দুস খন্দকার, ইসকান্দার খন্দকার, সিরাজ খন্দকার, মিজবা, রাকিব, মিরাজ, ও লিমন খন্দকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, উভয় পক্ষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এখনও কোন মামলা হয়নি।









