রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রাজীবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব ও শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে। আগামী ১ জানুয়ারী স্কুলটির ৫০ বছর পূর্তি হবে। এ উপলক্ষ্যে স্কুলের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হচ্ছে। ওই ৫০ বছরে স্কুল থেকে ৪৬ ব্যাচের অসংখ্য শিক্ষার্থী এসএসসি পাশ করেছে। সুবর্ণ জয়ন্তী ওই উৎসবে স্কুলের সকল পুরাতন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হবে। এ উপলক্ষে স্কুলের সকল শিক্ষার্থীকে আগামি ১ জানুয়ারী সকাল ৮টা সময় স্কুল মাঠে উপস্থিত হওয়ার জন্য এক বিবৃতিতে আহবান করেছেন প্রধান শিক্ষক।

স্কুলের প্রধান শিক্ষক আজিম উদ্দিন জানান, রাজীবপুর পাইলট উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এ হিসেবে আগামি ১জানুয়ারী’২০১৪ তারিখে সুবর্ণ জয়ন্তী পূর্ন হবে। আর এই সময়ে ৪৬ ব্যাচের শিক্ষার্থী এ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ন হয়েছেন। স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব এবং সকল শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।




