ads

রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবরোধ শেষে সংবাদ সম্মেলনে আসছেন খালেদা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২২, ২০১৩ ৭:০০ অপরাহ্ণ

Khaleda-Zia-Briefing-শ্যামলবাংলা ডেস্ক : দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বিরোধী দলের বক্তব্য দেশবাসীর সামনে তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসছেন বেগম খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় ওই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন তার প্রেসসচিব মারুফ কামাল খান।
তিনি সাংবাদিকদের জানান, দেশের চলমান সঙ্কট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর বিরোধীদলীয় নেতা ও ১৮ দলীয় জোটের নেতা বেগম খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশ্যে তার বক্তব্য তুলে ধরবেন।
নির্বাচন স্থগিত ও নির্দলীয় সরকারের দাবিতে ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষ হওয়ার এক ঘণ্টা পরই বিএনপি চেয়ারপারসনের ওই সংবাদ সম্মেলন হতে যাচ্ছে।
নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এর আগে ৪ দফা অবরোধ করেছে তারা। প্রথম দফায় ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৭১ ঘণ্টা, এরপর ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১শ ৩১ ঘণ্টা, তৃতীয় দফায় ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ১শ ৪৪ ঘণ্টা এবং সর্বশেষ ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ ডাকা হয়। বিএনপির একটি সূত্র জানিয়েছে, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের কারণে ২৫ ডিসেম্বর ১৮ দলের কোন কর্মসূচি থাকছে না।

Need Ads
error: কপি হবে না!