ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একে খন্দকারের মতিভ্রম হয়েছে : নাসিম

খবর টি পড়েছেন : ১৮১
একে খন্দকারের মতিভ্রম হয়েছে : নাসিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Nasimহুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, একে খন্দকারের মতিভ্রম হয়েছে, বেশি বয়স হলে মানুষের ভিমরতি ধরে, তার সেই ভিমরতি ধরেছে। ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ শহর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা গুলো বলেন। এ সময় তিনি বলেন, দেশের মানুষ জানেন কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, কোথাকার কোন একে খন্দকার কি বলল তাতে কিছু আসে যায় না। কিন্তু বিএনপির নিজেদের কথা বলার কোন ইস্যু না থাকায়, তারা অন্যের ভুল উক্তি নিয়েই লাফালাফি করছেন। এ সময় মন্ত্রী আরো বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু এই একে খন্দকারকে বীর উত্তম উপাধি দিয়ে মর্যাদা দিয়েছিলেন কিন্তু তিনি খন্দকার মোশতাককে সমর্থন দিয়ে কলংকিত হয়েছিলেন। আবার গত সরকার আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, কিন্তু এই একে খন্দকার অন্যের প্ররোচনায় ভুল তথ্য দিয়ে বই লিখেছেন।

Shamol Bangla Ads

শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইছাহাক আলীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, সাধারন সম্পাদক এ্যাড. কে এম হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাহজাদপুরে কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত… পরবর্তী সংবাদ হাতীবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত