ads

শনিবার , ১৬ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইভ্যালির ওয়েবসাইট বন্ধ

খবর টি পড়েছেন : ২৩১
ইভ্যালির ওয়েবসাইট বন্ধ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। ১৬ অক্টোবর শনিবার বিকেল ৫টা ৮মিনিটে প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পাতায় ওয়েবসাইট বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে ই-ভ্যালির সাইটে ঢোকা যাচ্ছে না।
ফেসবুক ঘোষণায় ইভ্যালি জানিয়েছে, সিইও এবং চেয়ারম্যান কারাগারে থাকায় বর্তমান পরিস্থিতিতে কোম্পানিটির ব্যাংকিং সাময়িকভাবে বন্ধ আছে। সার্ভারসহ, অফিসের খরচ চালানো এবং কর্মীদের দায়িত্ব নেয়ার বিষয়গুলোতে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির আইনজীবীদের বরাতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের সিইও’র বক্তব্য হলো- সুযোগ এবং সময় পেলে চার মাসের মধ্যেই সব জটিলতা গুছিয়ে উঠা সম্ভব।

Shamol Bangla Ads

শ্যামলবাংলা২৪ডটকম’র পাঠকের জন্য ইভ্যালির ফেসবুক পেজে দেওয়া ঘোষণাটি নিচে দেওয়া হলো:

‘সম্মানিত গ্রাহক,
বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অংশীদার হয়ে দেশের অনলাইন কেনাকাটাকে সবার হাতের মুঠোয় নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি অবিরাম। আমরা এই কাজকে এগিয়ে নিতে চাই। চাই আপনাদের সকলের সহযোগিতায় আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে চালিয়ে যেতে। আর এই সুযোগ পেলে সকলের সব ধরনের অর্ডার ডেলিভারি দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ ছিলাম, আছি, থাকবো।

Shamol Bangla Ads

বর্তমান পরিস্থিতিতে অজ্ঞাতনামা হিসেবে আমাদের সকল এমপ্লয়িগণ শঙ্কার মধ্যে দিন অতিবাহিত করছেন। আমাদের সম্মানিত সিইও এবং চেয়ারম্যান কারাগারে থাকায় আমাদের ব্যাংকিং-ও সাময়িকভাবে বন্ধ। এমন পরিস্থিতিতে আমাদের সার্ভারসহ, অফিসের খরচ চালানো এবং আমাদের এমপ্লয়িগণের দায়িত্ব নেয়ার বিষয়গুলোতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমাদের উকিলের মাধ্যমে আমাদের সম্মানিত সিইও’র বক্তব্য হলো- সুযোগ এবং সময় পেলে আমাদের পক্ষে ৪ মাসের মধ্যেই সকল জটিলতা গুছিয়ে উঠা সম্ভব।

এই পরিস্থিতিতে আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় দ্রুত সার্ভার চালু করে দেয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রাহক এবং সেলারদের স্বার্থ সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট। দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে আমাদের এই যাত্রায় আমরা আপনাদের পাশে পেয়েছি সবসময়। আপনাদের এই ভালোবাসায় আমরা চিরকৃতজ্ঞ। সামনের দিনগুলোতেও আমরা এভাবে আপনাদের পাশে চাই।

আপনাদের ভালোবাসার শক্তি আমাদের অদম্য পথচলার প্রেরণা। ইভ্যালির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনা শনাক্তের হার ২ শতাংশের নিচে নামল,… পরবর্তী সংবাদ বিজ্ঞাপন ছাড়াই সম্প্রচার শুরু জি বাংলার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads