ঝালকাঠি প্রতিনিধি : সারাদেশে ১৮ দলের ডাকা ৭২ ঘন্টা অবরোধের ২য় দিনে ঝালকাঠিতে দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। তবে ১৭ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে কাঠালিয়া উপজেলার পাটিখাল ঘাটা ইউনিয়নের ৪ নং ওয়াড আওয়ামীলীগ নেতা মোঃ কালাম জোমাদ্দারের বসতঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে তার রান্নাঘরটি পুড়ে যায়। কাঠালিয়া থানা পুলিশ নাশকতা করতে পারে সন্দেহে থানার উপজেলার আওরাবুনিয়া এলাকা থেকে মোফাজ্জেল মুন্সি ও মন্টু কে রাজাপুর থানা পুলিশ শুক্তাঘর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ হোচেন আলি খান ও নলছিটি থেকে বিএনপির এক কর্মিকে গ্রেফতার করেছে।




