ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে গ্রেফতার ও রিমাণ্ডে নেয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে ছাত্রদল দলদলী ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা মুশরীভূজা বাজারে অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে ছাত্রদলের দলদলী ইউপি শাখার ভারপ্রাপ্ত সহসভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলদলী ইউপি বিএনপি শাখার আহবায়ক ঠিকাদার আলাউদ্দিন, যুবদলের সভাপতি সহিদুলাহ্, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামাউন রেজা, দলদলী ইউপি ছাত্রদল শাখার ভার: সাধারণ সম্পাদক সোহেলরানা, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন প্রমূখ।




