ads

মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৭, ২০১৩ ১২:৫৮ অপরাহ্ণ

Baddhaশ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর মধ্য বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ২ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নির্মাণশ্রমিক ফারুক ও মিলন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন মাহমুদ নামের আরেক নির্মাণশ্রমিক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার খন্দকার লুত্ফুল কবীর জানান, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা দুই নির্মাণশ্রমিককে গুলি করে হত্যা করেছে। তিনি জানান, ময়নারবাগের বাসিন্দা ফারুক হোসেন তাঁর পৈতৃক জমিতে ভবন নির্মাণের কাজ করছিলেন। গত ৩ দিন আগে নীরব নামের এক সন্ত্রাসী তাঁর কাছে চাঁদা দাবি করলে চাঁদা দিতে অপারগতার কথা জানান তিনি। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে সন্ত্রাসীরা নির্মাণাধীন ভবনে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ২ নির্মাণশ্রমিক নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!