রাউজান প্রতিনিধি : মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার সব রকম ষড়যন্ত্র রুখে দিতে আজ সব মুক্তিযোদ্ধা ও এই প্রজন্মের সন্তানরা ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্রকারীদের চিহ্নীত করে তাদের মুখোশ উম্মোচন করতে হবে।

১৭ ডিসেম্বর মঙ্গলবার দক্ষিণ রাউজান গশ্চি উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ দিন্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন উপলক্ষে এই আহবান জানান রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেলার উদ্বোধক শফিকুল ইসলাম চৌধুরী বেবী। মেলা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা সুনিল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার স্মৃতিচারণ মঞ্চে প্রথম দিনের আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়–য়া, উপজেলা আ.লীগের তথ্য গবেষনা সম্পাদক সৈয়দ মোজাফ্ফর হোসেন, মোশারফ হোসেন ছোটন, চন্দন দে, দোস্ত মোহাম্মদ, রেজাউল করিম, আরিফুল ইসলাম, আষোতোশ শর্ম্মা, জাবের হোসেন, ওমর ফারুক, শাহাব উদ্দিন, ফজল করিম, এখলাস হোসেন, মো.আজিম, ফারুক, রব্বান, ইসমাইল, সোহেল, বাসু, টিটু, আবদুল লতিফ। স্মৃতিচারণ সভার আগে জাতীয় ও পরিষদের পতাকা উত্তোণের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।




